উত্তরদিনাজপুর

রায়গঞ্জ রেল স্টেশনের কিছুটা দূরে রেললাইনের ধার থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ

এক সপ্তাহ কাটতে না কাটতেই সদ্যজাত শিশুর মৃতদেহ পরে থাকতে দেখা গেল রায়গঞ্জ রেল স্টেশনে। রেললাইনের ধারে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেশন চত্বর এলাকায়। স্থানীয় বাসিন্দারা সদ্যজাতের মৃতদেহ দেখতে পান। 

        বাসিন্দাদের অভিযোগ, রায়গঞ্জ রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কিছুটা দূরে রেললাইনের ধারে সদ্যজাত শিশুর মৃতদেহ পরে থাকলেও খোঁজ নেয়নি রায়গঞ্জ স্টেশনের জি আর পি পুলিশ বা রায়গঞ্জ স্টেশন কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে জি আর পি ওই এলাকায় পৌছায়। জি আর পি সদ্যজাতর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই সদস্যজাত মৃত শিশুকে রেল লাইনের ধারে ফেলে দিয়ে গিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। বিগত কিছুদিন আগেও রায়গঞ্জ হাসপাতা এলাকায় এক মৃত শিশুদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।

        স্থানীয় বাসিন্দা বিশু সরকার জানান, ৫-৬ মাসের সদ্যজাত শিশুর মৃতদেহ রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কিছুটা দূরে রেললাইনের ধারে পরে রয়েছে। কিন্তু কোন খোঁজ-খবর নেয়নি রায়গঞ্জ স্টেশনের জি আর পি পুলিশ বা রায়গঞ্জ স্টেশন কর্তৃপক্ষ। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।